ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Link Copied!

deadঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া মাঠ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ তেতুলবাড়িয়া মাঠের একটি ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- ঝিনাইদহের ব্যাপারীপাড়ার কোরবান আলীর ছেলে মানিক হোসেন এবং একই এলাকার মোজো হোসেনের ছেলে মফিজ হোসেন। এ সময় মরদেহের পাশ থেকে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলার সদর উপজেলার তেতুলবাড়িয়া মাঠে ৩০/৩৫ বছরের দুই যুবকের দুটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান খেত থেকে মানিক ও মফিজের মরদেহ উদ্ধার করে। মানিক ও মফিজ ইয়াবা ব্যবসায়ী। সদর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।