ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবরের মধ্যে আগ্নেয়াস্ত্র-গুলি, আটক ১

Link Copied!

armsরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে গোয়ালঘরের গোবর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ নজরুল ইসলাম নাজু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাওথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
নজরুল একই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাওথা এলাকার ‘মাদক সম্রাট’ নাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নাজুর দক্ষিণ দুয়ারী গোয়ালঘরে রাখা গোবর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, নাজু পেশাদার মাদক ব্যবসায়ী হলেও কিছুদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের পাশাপাশি অস্ত্র ব্যবসা পরিচালনা করছিল। শুক্রবার দুপুর ২টার দিকে নাজুকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।