ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

Link Copied!

Road-Accident-রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় রেন্টু মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে কুমারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ফকিরপাড়া গ্রামের গণি মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে কুমরপুর এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এ সময় অটোরিকশাটি উল্টে যায়। এর ফলে যাত্রী রেন্টু অটোরিকশার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়ি নিয়ে যান।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে শুনেছি। পরে হাসপাতালে গিয়ে তিনি মারা গেছেন কি না তা জানি না। খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।