ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত শিশুর ধর্ষক প্রধান শিক্ষক গ্রেপ্তার

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় সাত শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুরা স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। এ ঘটনায় পুলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আমির হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির।
তিনি বলেন, ‘কুড়গাঁও এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত সাত শিশুর বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা আমির মডেল টাউন স্কুলের ডে-কেয়ারের ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে ১০ বছরের এক ছাত্রীকে খোকন মিয়া তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় গিয়ে ওই ছাত্রী এ ঘটনা তার মাকে জানায়। এ ছাড়া বিভিন্ন সময় সে অন্য মেয়েদেরও একই কাজ করেছে বলে ভুক্তভোগিরা বলেছে।’
ওসি আরো বলেন, ‘সাত শিশুর মধ্যে গুরুতর দুজনকে মেরিস্টোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তদন্তে নিশ্চিত হওয়ার পরই বৃহস্পতিবার রাতেই ওই শিক্ষকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে।’