ঢাকাThursday , 6 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderগাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় মো. সোহেল হোসেন (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে হামলার শিকার ওই ব্যবসায়ী বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোহেল হোসেন দক্ষিণ সালনা এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে সোহেল হোসেন দোকান থেকে বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা বেরিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সোহেল মারা যান।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।