ঢাকাWednesday , 5 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

Link Copied!

Accident1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার সরাইলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন ইউপি চেয়ার‌ম্যান এস.এম বাকি বিল্লাহ্ জুয়েল (৩২) ও রনি (৩৫)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল জেলার নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লার হাবিবুর রহমানের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শান্তিনগর এলাকায় কোনো একটি গাড়ি ওই দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল ও রনিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রনিকে রাতেই মৃত ঘোষণা করেন। জুয়েল আজ সকালে মারা যান।