ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

Link Copied!

Waterকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের ছেলে মো. রাব্বী (৭) ও একই এলাকার আব্দুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৮)।
তারা কক্সবাজার শহরের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। রাব্বী ওই স্কুলের দ্বিতীয় শ্রেণি ও গিয়াস তৃতীয় শ্রেণিতে পড়ত।
কক্সবাজার সদর থানার এসআই মো. মাঈনুদ্দিন বলেন, আজ দুপুরে ক্লাসের বিরতির সময় সহপাঠীদের সঙ্গে স্কুলের পার্শ্ববর্তী টেকপাড়ার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে রাব্বী ও গিয়াস পানিতে ডুবে যায়। খবর শোনে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই মাঈনুদ্দিন।