ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

Link Copied!

FIREকক্সবাজার প্রতিনিধি : জেলার মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ ফারুক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাতারবাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ফারুক মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বৃষ্টি হলে বাবাকে সাহায্য করতে লবণ কুড়াতে মাঠে যায় ফারুক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয় এবং তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ বলেন, ‘পূর্বাভাস ছাড়া বৃষ্টি নেমে এলে মাঠে থাকা লবণ কুড়াতে বাবাকে সাহায্য করতে গিয়েছিল ফারুক। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’