ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Road-Accident-কক্সবাজার প্রতিনিধি : জেলার চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলীর বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকার নাছির উদ্দীনের ছেলে মো. কায়সার হামিদ (৩০) ও পেকুয়ার মেহেরনামা এলাকার মঞ্জুর আলমের ছেলে নাজির হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ইটবাহী ট্রাক ও মিউজিক গাড়ির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ইটবাহী ট্রাকের শ্রমিক কায়সার ও নাজির হোসেন নিহত হয়। এ সময় মিউজিক গাড়িতে থাকা যাত্রীসহ অন্তত আটজন আহত হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশিম মজুদার জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।