ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

Link Copied!

Dead Bodyফেনী প্রতিনিধি : ফেনী জেলা সদর হাসপাতাল রোডে মঞ্জু (২৭) নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর হাসপাতাল রোডে এয়ারপোর্ট প্লাজার জসিম স্টোর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট প্লাজার জসিম স্টোরে দুই বছর ধরে কাজ করতেন মঞ্জু। সোমবার রাতে প্রতিদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুমের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে মালিক পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী মডেল থানা পুলিশের ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, তিনি ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।