ঢাকাMonday , 3 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে জামায়াতের উপজেলা আমিরসহ আটক ১৫

Link Copied!

arrestলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে গোপন বৈঠক চলাকালে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মার্কাজ মসজিদের পেছনে উপজেলা ভাইস চেয়ারম্যানে বাড়িসংলগ্ন একটি টিনশেড বাড়ি থেকে তাদের আটক করা হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৩৫/৪০ জন নেতা-কর্মী ওই ঘরে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০/২৫ জন দৌড়ে পালিয়ে যায়। তবে এ সময় জামায়াতের উপজেলা আমির মাওলানা নুর উদ্দিন, কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরসহ ১৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়।