নাটোর প্রতিনিধি : নাটোরের সাবরিনা হক মডেল একাডেমির অধ্যক্ষ শামসুল ইসলাম কল্লোলকে ককটেল ও জিহাদী বই রাখার অভিযোগের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কল্লোলের স্ত্রী শারমিনা আক্তার জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নাটোর থানা পুলিশ শহরের সাবরিনা হক মডেল একাডেমির অধ্যক্ষ শামসুল ইসলাম কল্লোলকে নিজ বাড়ি থেকে ঘুম থেকে ডেকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের তিন পর রোববার দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেছেন, অধ্যক্ষ কল্লোল জামায়াত নেতা। তার বাসায় রাতে গোপন মিটিং করার সময় তাকে ককটেল ও জিহাদী বইসহ আটক করা হয়েছে। তবে তিন দিন পর কেন তাকে আদালতে পাঠানো হলো সেই বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

