ঢাকাSunday , 2 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সন্দেহভাজন দুই জঙ্গিসহ আটক ৩৪

Link Copied!

arrestবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গিসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নয়টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত সন্দেহভাজন দুই জঙ্গি হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের ফজর আলী শেখের ছেলে আব্দুল গফ্ফার শেখ (৪০) ও একই উপজেলার চাকুলী গ্রামের ইলিয়াছ শেখের ছেলে কামরুল শেখ (২৪)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে অপরাধী, অস্ত্রধারী ও মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটে পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার রাতে অভিযান চলাকালে ৩৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজন সন্দেহভাজন জঙ্গি এবং ৩২ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। আটকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।