ঢাকাSaturday , 1 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় চা বিক্রেতার লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুলাল (৪৫) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। দুলাল দৌলতখালী মাদ্রাসা মোড় এলাকার মৃত জাহান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দুলালের লাশ দৌলতখালী মাদ্রাসার পেছনের একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দৌলতপুর থানার এসআই শাহাদত হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুলাল দৌলতখালী মাদ্রাসা মোড় বাজারে চা ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার তার চায়ের দোকানে হালখাতা ছিল। হালখাতায় বকেয়া অর্থ তেমন সন্তোষজন আদায় না হওয়ায় দেনা পরিশোধের দায় থেকে বাঁচতে শুক্রবার রাতে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।