ঢাকাSaturday , 1 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়হাটে নারীসহ তিন জঙ্গি নিহত

Link Copied!

Sylhet_নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় এক নারীসহ তিন জঙ্গির লাশ পাওয়া গেছে। সেখানে ‘অপারেশন ম্যাক্সিমাস’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
নিহত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহত দুই পুরুষের একজন সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলের কাছে চেকপোস্টে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল।
এর আগে গত বুধবার ভোরে জেলা পুলিশের সহায়তায় সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিট বড়হাটের এই বাড়ির পাশাপাশি প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরপুরে আরেকটি বাড়িতে অভিযান শুরু করেছিল।
নাসিরপুরের ওই বাড়িতে বৃহস্পতিবার অভিযান শেষে সেখানে ছিন্নভিন্ন হয়ে যাওয়া সাতজনের লাশ পাওয়া যায়। অভিযানের কারণে পালাতে না পেরে জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয় বলে জানায় পুলিশ।
এরপর শুক্রবার সকালে বড়হাটে সিলেট-মৌলভীবাজার সড়কের আধা কিলোমিটারের মধ্যে আবুশাহ দাখিল মাদ্রাসা গলির বাড়িটিতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়। অভিযান শুরুর পর থেকে গুলি-বিস্ফোরণের শব্দ আসতে থাকে। এক পর্যায়ে বৈরী আবহাওয়ার কারণে রাতে অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে আবার অভিযান শুরু হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্লেন করে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অপারেশন ম্যাক্সিমাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ভবনে প্রবেশ করার পর সেখানে দুই পুরুষ এবং এক নারীর লাশ পাওয়া গেছে।