ঢাকাSaturday , 1 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ওমর ফারুক (৩৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সদর উপজেলার পাটোয়ারির হাট এলাকায় এ ঘটনা ঘটে। ওমর ফারুক সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন বলেন, ওমর ফারুক স্থানীয় পাটোয়ারির হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে নোয়াখালী হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্যা আল মামুন বলেন, ‌‌এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।