ঢাকাFriday , 31 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় জেএমবি সদস্য গ্রেপ্তার

Link Copied!

arrestরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাহমুদ হাসান (৫০)। তিনি উপজেলার রামরামা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, শুক্রবার ভোরে মাহমুদ হাসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মাহমুদ পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বেশ কিছু দিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে সাংগঠনিক তৎপরতা শুরু করেছিলেন।
ওসি আরো জানান, মাহমুদের নামে থানায় আগে থেকেই মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।