ঢাকাFriday , 31 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়াসমিন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টায় রৌহা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ইয়াসমিন রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল গনির মেয়ে ও স্থানীয় রৌহা এইচ জি বিএল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম পরিবারের বরাত দিয়ে জানান, নিহতের পরিবারের দাবি অভিমান করে বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রী আত্মহনন করে। বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।