ঢাকাFriday , 31 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়িবাঁধ ভেঙে গ্রাম ও মৎস্য ঘের প্লাবিত

Link Copied!

floodসাতক্ষীরা প্রতিনিধি : জেলার আশাশুনির কপোতাক্ষ নদের প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ প্রবল জোয়ারে ভেঙে একটি গ্রাম ও দুইশ’ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে বেড়িবাঁধ ভেঙে এই ঘটনা ঘটে।
স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে দুই শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে বাধ সংস্কারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আকবর ঢালী জানান, ভোরে প্রবল জোয়ারে চাকলা গ্রামের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে ধসে পড়ে। এতে ওই গ্রামের শতাধিক পরিবারের ঘর-বাড়ি ও ২০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়।
স্থানীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থল থেকে জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাতে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।
তিনি জানান, সেখানে দুই শতাধিক এলাকাবাসীদের নিয়ে রিং বাঁধ দিয়ে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিং বাঁধ সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।
উল্লেখ্য, গত দুই বছরে একই স্থান থেকে একাধিক বার বাঁধ ভেঙে গেছে। কিন্তু কোনো স্থায়ী বাঁধ না দেওয়ার ফলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।