ঢাকাThursday , 30 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের হাতে বাবা খুন

Link Copied!

MARDERঝিনাইদহ প্রতিনিধি : জেলার সদর উপজেলার গাগান্না গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের রামদার আঘাতে বাবা বিশারত মোল্লা (৬৫) নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর আলাউদ্দিন নামের ওই ছেলে পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাগান্না গ্রামে দীর্ঘদিন ধরে বিশারত মোল্লার সঙ্গে ছেলে আলাউদ্দিনের জমি ও চাষাবাদ নিয়ে দ্বন্দ্ব চলছিল। পারিবারিক এ কোন্দলের জেরে প্রায়ই ছেলে তার বাবাকে লাঞ্ছিত ও মারধর করে আহত করত।
গত দুদিন আগে ৪ বিঘা জমির তামাক লাগানো নিয়ে ছেলের সঙ্গে বাবার তর্ক-বিতর্ক শুরু হয়। এ ঘটনার জেরে গত রাতে ছেলে রামদা দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ।