ঢাকাThursday , 30 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

Link Copied!

gazipur_mapগাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তার পরনে নীল চেক লুঙ্গি ও জলপাই রঙের ফুলহাতা শার্ট রয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকালে দক্ষিণখান এলাকায় রেললাইনের পাশে লাশটি পড়ে থকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সাইফুল জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।