ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া প্রেসক্লাবের নির্বাচনে জয় সভাপতি, নিপু সাধারণ সম্পাদক

Link Copied!

আশুলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ

আশুলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ

আবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে সময় টিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয় সভাপতি ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন রাতে আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আবু নাসের বেগ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার এএইচ মিলন (নয়া দিগন্ত), অপু ওহাব (চ্যানেল ২৪) ও জাকির হাসান (চ্যানেল আই)।
এছাড়া সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু (দৈনিক যুগান্তর) বাবুল আহম্মেদ (দৈনিক ভোরের অপেক্ষা), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মন্ডল (শীর্ষ সংবাদ) ও ওবায়দুর রহমান লিটন (মুক্ত খবর), সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী (বনিক বার্তা), কোষাধ্যক্ষ রাকিব হাসান জিল্লু (দৈনিক সকালের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন (দেশটিভি), দপ্তর সম্পাদক মনির মন্ডল, নির্বাহী সদস্য একেএম কামরুজ্জামান (আজকের প্রভাত), আবুল হায়াত বাচ্চু (দৈনিক পাঞ্জেরী), জাহাঙ্গীর আলম রাজু (ক্রাইম ওয়াচ রিপোর্ট)।
এদিন উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ৫১ জন সদস্যের মধ্যে ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৮ জন প্রার্থী ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন।