ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাবতলী থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyবগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হাসানের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে থানার স্টাফ কোয়ার্টারের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বাসায় একাই থাকতেন। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা রাজশাহীতে থাকেন।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। হাসানের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নে। গাবতলী থানার ওসি হিসাবে দুই মাস আগে যোগদান করেন তিনি ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, থানার ওসির সরকারি বাসভবনে পরিবার ছাড়াই থাকতেন আবদুল্লাহ আল হাসান। আজ সকালে থানা থেকে ফোন করলেও তিনি ধরছিলেন না। তখন থানা থেকে পুলিশের কয়েকজন তার বাসভবনে যান। সেখানে তারা শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওসিকে।
এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওসিকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।