ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Link Copied!

Accident1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় জিয়াউল কবির সোহেল (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ফারজানা আক্তার তানিয়া (২৮) নামে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ কনকর্ড প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল ওয়ান ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি রামপুরার বনশ্রী এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়।
জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে সোহেল ও তানিয়া মোটরসাইকেলে করে হাতিরঝিল হয়ে রামপুরার দিকে যাচ্ছিলেন। পুলিশ কনকর্ড প্লাজার মোড় পার হতেই পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ঢামেক মর্গে রয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।