ঢাকাTuesday , 28 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নৈশপ্রহরী খুন

Link Copied!

MARDERমাগুরা প্রতিনিধি : জেলার সদর উপজেলার আবালপুর গ্রামে মুক্তিমঞ্চ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের নাম ইয়ারুল ইসলাম। তিনি আবালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মাহবুব হোসেন জানান, আমেরিকা প্রবাসী এক ব্যক্তির সহায়তায় পরিচালিত মুক্তিমঞ্চ নামে ওই সেবামূলক প্রতিষ্ঠানে ইয়ারুল ইসলাম দীর্ঘ দিন ধরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।
সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করে ফেলে রেখে যায়। আজ সকালে এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।