ঢাকাTuesday , 28 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জে ট্রলারডুবি : ৩ নারীর মৃত্যু

Link Copied!

Boatবাগেরহাট প্রতিনিধি : জেলার মোড়েলগঞ্জের পানগুছি নদীতে খেয়া পারাপারের একটি ট্রলার ‍ডুবে তিন নারীর মৃত্যু হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেয়া পারাপারের ওই ট্রলারটি অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হচ্ছিলো। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম তিন নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।