ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমান শাহ-শাবনূরের গানে আরজু-পরী

Link Copied!

Pori_arzuবিনোদন ডেস্ক : নন্দিত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ সিনেমার জনপ্রিয় গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’। এই গানটি আজও মানুষের মনে গেঁথে আছে। জনপ্রিয় এই গানটিতে সালমান শাহ’র বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। জাকির হোসেন রাজুর কথা ও সুরে এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন।
জনপ্রিয় এই গানটি আবারো চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় এ গানটিতে এবার দেখা যাবে চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা পরীমনিকে। এ গানটিতে কণ্ঠ দিবেন কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী। এমনটাই জানান পরিচালক শামীমুল ইসলাম শামীম।
এ প্রসঙ্গে শামীমুল ইসলাম শামীম বলেন, “পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ গানটি অনেক বেশি জনপ্রিয়। এ গানটি ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় যুক্ত করে দর্শকদের চমক দিতে চাচ্ছি। ইতিমধ্যেই গানটির সুরকার ও গীতিকার রাজু ভাইয়ের অনুমতি নিয়েছি। আগামীকাল অথবা পরশু রাজধানীর একটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন করব। এরপরে শিল্পীদের শিডিউল নিয়ে শুটিং সম্পন্ন করব।”
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং-ডাবিং সম্পন্ন করা হয়েছে।
গত বছরের ১০ মার্চ থেকে গাজীপুরে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে শুরু হয় ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রের শুটিং। এরপর পুবাইলের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং অনুষ্ঠিত হয়েছে।