ঢাকাSunday , 26 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

Link Copied!

Sylhet_নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরো তিনজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন- জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম, সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী আবু মো. কয়সর, সিলেট মদন মোহন কলেজের ছাত্র ওহিদুল ইসলাম অপু (২৬), দাড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮) ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপপরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম। নিহত অপর ব্যক্তির বয়স ৩২-৩৫ বছরের মধ্যে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। তন্মধ্যে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদ, মেজর আজাদ, দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জনি লাল দে ও জনৈক শিরিন মিয়ার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য আবুল কালাম আজাদকে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।