ঢাকাSaturday , 25 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৭১ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

Link Copied!

immigrationআন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী ২৭১ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভি অনলাইনের এক খবরে বলা হয়েছে।
যে ২৭১ ভারতীয়ের নাম প্রত্যর্পণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রকে সেই তালিকা দেখাতে বলেছেন সুষমা স্বরাজ। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সুষমা বলেন, ‘যতক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত লোকের জাতীয়তা নিশ্চিত না হচ্ছি, ততক্ষণ কীভাবে বলি তারা ভারতীয়।’ জাতীয়তা নিশ্চিত হওয়ার পরই কেবল তাদের প্রত্যর্পণ করতে বলা হয়েছে। তবে প্রত্যর্পণ তালিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে যে আচরণ হচ্ছে, তা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে এক ভারতীয় খুন হওয়ার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভারত।
ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায়, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়ের সংখ্যা বেড়েছে ১ লাখ ৩০ হাজার।