ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি প্রেসিডেন্ট, আপনি নন

Link Copied!

trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার ধারণা আমি বাজে কাজ করতে পারি না । কারণ, আমি প্রেসিডেন্ট এবং আপনি সেটা নন।’ চলতি সপ্তাহে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
‘সত্য কি মৃত?’ এই শিরোনামে ট্রাম্পের সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এতে ট্রাম্পকে তার নবীন রাজনৈতিক জীবনের বেশ কিছু বিতর্কিত দাবি ও মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি কোনো বাজে কাজ করতে পারেন না।
ট্রাম্প বলেন, ‘আমি অনেক অনুমান নির্ভর লোক। তবে আমার অনুমানগুলো সত্য প্রমাণিত হয়। এর মধ্যেই দেখুন, আমি মনে করি, এতো বাজে কাজ আমি করতে পারি না। কারণ, আমি প্রেসিডেন্ট আর আপনি তা নন।’
হোয়াইট হাউজ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি উত্তরসূরি ওবামার কাছ থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি পেয়েছেন। তার এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্য সংকট, ভুল জাতীয় কর্মসংস্থান ও বাণিজ্য পরিসংখ্যান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিশৃঙ্খল পরিস্থিতি পেয়েছি। বিদ্যমান পরিসংখ্যানের চেয়েও আমার পরিসংখ্যান অনেক ভাল। কিন্তু এগুলো প্রকৃত পরিসংখ্যান নয়। কারণ, লাখ লাখ লোক রয়েছে যারা চাকরি পাচ্ছে না।’