ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় কিশোরীর লাশ উদ্ধার

Link Copied!

deadপাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা থেকে সাগরিকা খাতুন (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চর সদিরাজপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাগরিকা চর সদিরাজপুর গ্রামের আলম শেখের মেয়ে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ফসলী জমিতে সাগরিকার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাগরিকা রাতের খাবার খেয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।