ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদ নিয়ে চটেছেন নওয়াজউদ্দিন

Link Copied!

newaj-uddinবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শান্তিপ্রিয় এই অভিনেতা এবার বেজায় ক্ষেপেছেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের উপর।
কারণ এই ম্যাগাজিনে খবর প্রকাশ করেছে, বিচ্ছেদ হতে চলেছে নওয়াজ ও তার স্ত্রীর। শুধু তাই নয়, নওয়াজ ও তার স্ত্রী হিসেবে দাবি করে যে ছবিটি ছাপা হয়েছিল তাও অন্য নারীর। তারপরই ম্যাগাজিনটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান নওয়াজউদ্দিনের আইনজীবী।
ম্যাগাজিন কর্তৃপক্ষকে আইনি নোটিশে বলা হয়েছে, ম্যাগাজিনে এমন অসত্য খবর প্রকাশের জন্য মানহানি হয়েছে অভিনেতার। সেই সঙ্গে তাকে মানসিক নির্যাতনও সহ্য করতে হয়েছে। তাই সাত দিনের মধ্যে ভুল স্বীকার করে একটি প্রতিবেদন ছাপার দাবি জানানো হয়েছে নোটিশে।
এদিকে নওয়াজউদ্দিনের ম্যানেজার তার মাইক্রোব্লগিং সাইট টুইটার অ্যাকাউন্টে নওয়াজ ও তার স্ত্রী অঞ্জলির একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতাকে। সঙ্গে জানিয়েছেন, নওয়াজ ও তার স্ত্রীর সম্পর্ক অটুট রয়েছে।