ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাইমা ছাড়া পার্টি জমেই না

Link Copied!

Paramবিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। দুই বাংলার সিনেমাতেই নিয়মিত অভিনয় করছেন তিনি। ইন্ডাস্ট্রিতে নিজের যেমন শক্ত জায়গা রয়েছে, তেমনি সহশিল্পীদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক।
তবে টালিগঞ্জে তার বেশ কজন কাছের বন্ধু রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- অভিনয়শিল্পী রুদ্রনীল ঘোষ, রাইমা সেন, পাওলি, আবিরসহ অনেকে। তবে রাইমাকে ছাড়া নাকি তার বাড়ির পার্টি জমেই না। হাউস পার্টি মানেই রাইমা সেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান পরমব্রত।
এ সময় পরমব্রতকে প্রশ্ন করা হয় হাউস পার্টিতে ইন্ডাস্ট্রির কোন বন্ধুদের ডাকবেন? এমন প্রশ্নের জবাবে পরমব্রত বলেন, ‘এ তালিকায় অনেকেই রয়েছে। যত ঝগড়াই হোক রুদ্রনীলকে ডাকবই। ‘হাওয়াবদল টু’ প্ল্যান করছি, যিশু, নীলাঞ্জনা তো বটেই। শুভঙ্করদা, ইন্দ্রদীপদা আর আবির যদি ন্যাকামো না করে তা হলে নিশ্চয়ই। আর রাইমা ছাড়া পার্টি জমেই না!’