ঢাকাWednesday , 22 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় আতাউর রহমান (৫৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আতাউরের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়রা বাগবাড়িয়া গ্রামে। এ ঘটনায় আব্দুস সালাম (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের পল্লী চিকিৎসক সাইদুর রহমানের বাড়িতে পাঁচদিন আগে দিনমজুরের কাজ করতে আসেন আতাউর। গত রাত ৩টার দিকে আতাউর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে বুধবার সকাল ৬টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, জমি নিয়ে পল্লী চিকিৎসক সাইদুর রহমানের সঙ্গে প্রতিবেশী আব্দুস সালাম ও আব্দুল খালেকের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুস সালামকে (৫০) আটক করা হয়েছে।