ঢাকাWednesday , 22 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে রেললাইন থেকে ২ যুবকের লাশ উদ্ধার

Link Copied!

deadনীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মাঝপাড়া গ্রামে রেললাইন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদেরকে হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তাদের মুখে কালি মাখানো ও শরীরের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান সাজু ও জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাচান জানান, ওই দুই যুবক এলাকার নয়। লাশের চেহারা দেখে মনে হচ্ছে এরা ট্রেনে কাটা নয়, তাদের হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমান বলেন, ‘দুই যুবকের পকেট থেকে সৈয়দপুর উপজেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদা আদায়ের ২০ টাকার রশিদ পাওয়া গেছে। সেখানে মঈন উদ্দিন ও রাব্বী নাম লেখা রয়েছে। এরা সৈয়দপুরের কোনো হোটেলের শ্রমিক হতে পারে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’