ঢাকাWednesday , 22 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

armsকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় নুরুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে উপজেলার শামলাপুর এলাকা থেকে এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আলম ওই এলকার ইজ্জত আলীর ছেলে।
কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামলাপুর এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আটটি দেশীয় অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। নুরুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।