ঢাকাWednesday , 22 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

Link Copied!

Accident1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন-হাফিজুর রহমান (১৯) ও মো. সোহাগ (৩১)।  বুধবার সকাল সকালে তারা মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাফিজুর উত্তরা ১১ নম্বর সেক্টরের হেন্ডিং রেস্তোরাঁয় কাজ করতেন। সকালে তিনি সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত একটি পরিত্যক্ত বৈদ্যুতিক তারে হাত দেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
তিনি আরো জানান, মো. সোহাগ যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইল কোনাপাড়ায় একটি টিনশেড বাসায় থাকতেন। আজ সকালে সোহাগের প্রতেবেশীরা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।