ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলায় কারাগারে নিরব!

Link Copied!

Nirobবিনোদন প্রতিবেদক : রাজধানীর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন মডেল ও চিত্রনায়ক নিরব! সেখানেই তার ফাঁসির রায় কার্যকর হবে। ইতোমধ্যে আত্মীয়-স্বজন ও তার প্রেমিকা দেখা করতে কারাগারে গিয়েছেন। এমন খবরে নিরব ভক্তরা হয়তো আতকে উঠছেন! তবে এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। ‘হৃদয় জুড়ে’ সিনেমার দৃশ্যের প্রয়োজনেই এমন দৃশ্যের শুটিং করছেন নিরব। এমনটাই জানান সিনেমাটির পরিচালক রফিক সিকদার।
এ প্রসঙ্গে রফিক সিকদার বলেন, ‘‘হৃদয় জুড়ে’ সিনেমায় নিরবের ফাঁসির দৃশ্য দেখানো হবে। সত্যিকারের জেলখানা দেখাতেই কেন্দ্রীয় কারাগারে শুটিং করছি। নিরব ধর্ষণ না করেও তার ফাঁসি হয়। এদিকে তার প্রেমিকাও ভুল বুঝে। যখন তার প্রেমিকা প্রিয়াঙ্কা সরকার বুঝতে পারেন নিরব নির্দোষ ততক্ষণে ফাঁসির রায় কার্যকর হয়ে যায়। আজ এমন দৃশ্যের শুটিং করছি।’’ ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রযোজিত এ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।