ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমার্জিং এশিয়া কাপের দলে নাসির

Link Copied!

Nasirস্পোর্টস ডেস্ক : এশিয়ার আট ক্রিকেট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ২৭ মার্চ থেকে দেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। যেখানে জাতীয় দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেনকে রাখা হয়েছে।ওয়ানডে ফরমেটের এই টুর্নামেন্ট এশিয়ার চার টেস্ট দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড়ের তালিকায় জাতীয় দলের চারজন করে ক্রিকেটার রাখতে পারবে।
গত ১১ মার্চ থেকে শুরু হয়েছে ১৭ সদস্যের প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প। তবে, সোমবার (২০ মার্চ) দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে জাতীয় দলের তারকা নাসির ছাড়াও থাকছেন মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক আর আবুল হাসান রাজু। এর আগে যুবাদের পাশাপাশি অনুশীলনে যোগ দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন, তানভির হায়দার, আবু হায়দার রনি ও নুরুল হাসান সোহান। সোহান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সেখানে অবস্থান করছেন।
এশিয়ার আট দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিনেই নিজ নিজ ম্যাচে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো। ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।
অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের একাডেমি মাঠে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে।
৩ এপ্রিল দুপুর ২টায় দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।