ঢাকাTuesday , 7 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁস: ভর্তি বাতিল, শিক্ষক বরখাস্ত

Link Copied!

IUকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ আসকারির সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান জানান, প্রশ্নপত্র ফাঁসের কারণে ‘এফ’ ইউনিটের সম্বয়ক সহকারী অধ্যাপক নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত, পরীক্ষা কমিটিতে দায়িত্ব পালনকারী অপর দুই শিক্ষক গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের আলতাফ হোসেন রাসেলকে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।
একই ঘটনায় ‘এফ’ ইউনিটভুক্ত ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িত গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মনোজিৎ মন্ডলকে আজীবন বহিষ্কার এবং তার অর্নাসের সনদ বাতিল করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী আলাউদ্দিন আলাল ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সিন্ডিকেটের এক সিদ্ধান্তে পিএইচডি সংক্রান্ত জটিলতায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামানকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।