ঢাকাMonday , 6 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুয়েরো-সেনের গোলে জিতল ম্যানসিটি

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির হয়ে সম্প্রতি দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলছেন সার্জিও আগুয়েরো। ইংলিশ লিগের ম্যাচে গতকাল সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোলের দেখা পেয়েছেন আর্জেণ্টাইন এ তারকা।
সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ে শিরোপার মিশনে নিজেদের আবারও জানান দিল গার্দিওলার শিষ্যরা। রোববার রাতে ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে খেলতে যায় সিটি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে তারা।
শুরু থেকে দারুণ খেললেও গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে ম্যানসিটি সমর্থকদের। ম্যাচের ৪২ মিনিটে ইয়াইয়া তোরের পাস থেকে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেভিড সিলভার সহায়তায় সেন লিরয় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।
সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে সিটিজেনরা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।