ঢাকাSunday , 5 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইবারের বিপক্ষে নেই রোনালদো

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : একে তো নিষেধাজ্ঞার কারণে দলে নেই গ্যারেথ বেল ও আলভারো মোরাতা, চোটের কারণে এইবারের বিপক্ষে ম্যাচে থাকছেন না রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও।
শুক্রবার দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি রোনালদোকে। সংবাদ সম্মেলনে কোচ জিনেদিন জিদান বলেছিলেন, রোনালদো কিছুটা পেশির সমস্যায় ভুগছেন। তাই তিনি অনুশীলন করেননি।
তবে পরে এইবারের বিপক্ষে ম্যাচের জন্য রিয়াল যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে নেই রোনালদোর নাম। এইবারের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৯টায়।
বর্তমানে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।