ঢাকাSaturday , 4 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি গ্রাম থেকে নাজনীন আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত নাজনীন পোল্লাকুড়ির আবদুল হান্নানের স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার নওনগর গ্রামে। বাবার নাম মুন্তাজ আলী। ৬ বছর আগে আবদুল হান্নানের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম নিহতের স্বামীর পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার বিকেলে নাজনীন কীটনাশক খায়। এরপর প্রতিবেশীরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপপরিদর্শক আরো জানান, খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।