ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে প্রকাশ্যে ছুরি মেরে ভগ্নিপতিকে হত্যা

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে ছুরি মেরে রনি (২৮) নামে এক যুবক নিজের ভগ্নিপতিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাজলা কেডি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিপ্লব হোসেন (২৮)। তিনি কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে। অভিযুক্ত রনির বাড়িও একই এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। প্রায় ৮ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।
শুক্রবার বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। এরপর রনি পালিয়ে গেলে স্থানীয়রা বিপ্লবকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহত বিপ্লবের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত রনিকে আটকের চেষ্টা চলছে।