ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকের অপেক্ষায় টম কুরান

Link Copied!

tom-kuranস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় টম কুরান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। মূলত হাঁটুর ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার জ্যাক বলের স্থলাভিষিক্ত হচ্ছেন কুনার। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সোমবার ৫০ ওভারের শেষ প্রস্তুটি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন ইংলিশ পেসার জ্যাক বল। তাই তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টম কুরান। আর ডান হাতের ইনজুরি কাঁটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ফিরেছেন অ্যালেক্স হেলস। বুধবার ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন অ্যালেক্স হেলস।
অভিষেকের অপেক্ষায় থাকা অস্ট্রেলিয়ার কেপ টাউনে জন্ম নেওয়া টম কুরান ইংল্যান্ডে এখন পর্যন্ত ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বল হাতে ৭১ ইনিংসে ২৮.২৩ গড়ে ১৪৭টি উইকেট নিয়েছেন এই উঠতি ইংলিশ পেসার। এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন ৬ বার। এছাড়া লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ৩৬ ম্যাচে উইকেট সংখ্যা ৫৮টি। আর ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে কুরান দখল করেছেন ৩৪টি উইকেট।
এদিকে আজ ৩ মার্চ অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে ক্যারিবীয়ানরা। একই ভেন্যুতে ৫ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। এরপর ৯ মার্চ বার্বাডোজে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে উভয় দল।
ইংল্যান্ড দল : মঈন আলী, অ্যালেক্স হেলস, জনি বেয়ারেস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডাওসন, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রাশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস্, ডেভিড উইলি, ক্রিস ওয়াকস্ ও টম কুরান।