ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার মাস পর ফিরছেন রোহিত শর্মা

Link Copied!

rohitস্পোর্টস ডেস্ক : উরুর ইনজুরির কারণে গত নভেম্বর ২০১৬ থেকে ভারতের হয়ে খেলতে পারছেন না রোহিত শর্মা। তবে ইনজুরি কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এ ব্যাটসম্যান।
বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে মাঠে ফিরছেন রোহিত শর্মা। ৪ এবং ৬ মার্চ বিজয় হাজারে ট্রফিতে খেলবে মুম্বাই।গত বছরের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচে খেলেছিলেন রোহিত। এরপর উরুতে চোট লাগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে ভারতের হয়ে খেলতে পারেননি তিনি। চোট সম্পূর্ণ না সারায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে পারেননি ২৯ বছর বয়সি এ তারকা ব্যাটসম্যান।
তবে ইনজুরি কাটিয়ে আসায় আবারও ক্রিকেটে ফেরার কথা নিজেই জানিয়েছেন রোহিত শর্মা। বুধবার এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। ভিসাখাপত্তমে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন রোহিত। এবার ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ফিরতে হলে ফর্মের পরিক্ষা দিয়ে আসতে হবে রোহিতকে।