ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলির ঝুলিতে আরেকটি অ্যাওয়ার্ড

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট মাঠে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে নেতৃত্ব দানে বেশি বিচক্ষণ ও পারদর্শী তিনি। ক্রিকেট মাঠে ভারতের হয়ে এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বছরের সেরা মর্যাদার পলি উম্রিগার অ্যাওয়ার্ড পাচ্ছেন কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে কোহলির নাম ঘোষণা করেছে। বেঙ্গালুরুতে ৮ মার্চ কোহলির হাতে মর্যাদার ওই পুরস্কার তুলে দেওয়া হবে।
এর আগে ২০১১-১২ এবং ২০১৪-১৫ মৌসুমেও মর্যাদার এ পুরস্কার ঘরে তুলেছিলেন কোহলি। ভারতীয় কোনো ক্রিকেটার হিসেবে কোহলিই তৃতীয়বারের মতো নিজের শোকেসে এই পুরস্কারটি তুলে ইতিহাস গড়তে যাচ্ছেন।
কোহলিকে সঙ্গে বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দ্বিতীয় বারের মতো দিলীপ সর্দার অ্যাওয়ার্ড জিততে চলেছেন রবীচন্দ্রন অশ্বিন। এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দারুণ পারফরম্যান্সের কারণে এই ট্রফি জেতেন অশ্বিন। ওই সিরিজে সেরাটা দেওয়ার জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন ভারতের সেরা এ স্পিনার।