ঢাকাSunday , 26 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্ষয়ের টানা চার

Link Copied!

akshay-kumarবিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। বলা যায়, ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করছেন এ অভিনেতা। কারণ বক্স অফিসে তার টানা চারটি সিনেমা শতকোটির মাইলফলক স্পর্শ করল।
গত বছর মুক্তি পেয়েছিল এ অভিনেতার তিনটি সিনেমা। এয়ারলিফট, হাউসফুল-থ্রি এবং রুস্তম প্রত্যকটি সিনেমা শত কোটির ক্লাবে নাম লিখিয়েছে। ২০১৭ সালের শুরুতে এসে গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এ অভিনেতার জলি এলএলবি-টু সিনেমাটি। অক্ষয়ের টানা চতুর্থ সিনেমা হিসেবে এটি শতকোটির মাইলফলক স্পর্শ করেছে।
প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ৭৭.৭১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে গত সোমবার পর্যন্ত সিনেমাটির আয় ছিল ৯৭.৯২ কোটি রুপি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, মঙ্গলবার সিনেমাটি বক্স অফিসে ২.৪৫ কোটি রুপি আয় করে। বর্তমানে সিনেমাটির মোট আয় ১০০.৩৭ কোটি রুপি।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জলি এলএলবি সিনেমার সিক্যুয়েল জলি এলএলবি-টু। অক্ষয় ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন হুমা কুরেশি, আনু কাপুর ও সৌরভ শুক্লা। অন্যদিকে জলি এলএলবি সিনেমায় অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি, বোমান ইরানি, অমৃতা রাও এবং সৌরভ শুক্লা।