ঢাকাFriday , 24 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ কর্মকর্তা আহত

Link Copied!

Accidentনোয়াখালী প্রতিনিধি : জেলার চাটখিলে পুলিশের একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়িটি উল্টে গিয়ে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।শুক্রবার ভোরের দিকে উপজেলার মুন্সির রাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, মিল্টন রহমান, মহসিন, লুৎফুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর-এ-আজম। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এসআই জমিস উদ্দিনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি মাইক্রো বাসে করে অভিযানে যায় পুলিশের একটি দল। রাতভর অভিযান শেষ করে ভোরের দিকে থানায় ফিরে আসার পথে মুন্সির রাস্তা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে মাইক্রোটি উল্টে যায়। এতে আহত হয় পুলিশের পাঁচ কর্মকর্তা। পরে স্থানীয়দের সহযেগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এসআই জসিম উদ্দিন, মিল্টন রহমান ও এএসআই নূর-এ-আজম এর অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। এর মধ্যে এসআই জসিম উদ্দিনকে ঢাকা ও অপর দুইজনকে জেলার ভিন্ন দুটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া এসআই মহসিন ও লুৎফুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. নাছিম সড়ক দুর্ঘটনায় পাঁচ কর্মকর্তা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি শুক্রবার দুপুরে বলেন, আহতদের মধ্যে একজনকে ঢাকায় এবং দুইজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।