ঢাকাFriday , 24 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে কৃষি শ্রমিকের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে দুদু শেখ (৪০) নামে এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর এলাকার পুষ্টকামরী বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুদু শেখ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মধ্যপাড়া শিঙ্গার গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি এই এলাকায় কৃষি শ্রমিকের কাজ করতেন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে স্থানীয়রা পুষ্টকামরী বিলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।